করোনার জেরে আমেরিকায় মৃত্যুমিছিল, মার্কিন মুলুকে করোনার বলি ১১ ভারতীয়

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতুড়ঘর চিন থেকে বিশ্বের শতধিক দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। এই মহামারির কবলে পড়ে ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকায় চলছে মৃত্যুমিছিল। পেশার কারনে হোক বা অন্য কোন কাজে, বর্তমানে মার্কিন মুলুকে আটকে রয়েছেন বহু ভারতীয়। সেখানে ইতিমধ্য়েই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জন ভারতীয়র। 

ট্রাম্পের দেশে করোনায় ইতিমধ্য়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। প্রাণ হারিয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্য়ে রয়েছেন ১১ জন ভারতীয়। তাঁরা সকলেই পুরুষ বলেই জানা গিয়েছে। সুত্রের খবর, ১১ জনের মধ্যে ১০ জন নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে বসবাস করতেন। তাঁদের মধ্য়ে চারজন পেশায় ছিলেন ট্যাক্সি ড্রাইভার। মৃত এই ১১ জন বাদেও বর্তমানে আমেরিকায় ১৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত। তাঁদের মধ্যে রয়েছেন ৪ জন মহিলাও। 

মার্কিন মুলুকে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক। তবে তার তুলনায় অনেকটায় নিরাপদ রয়েছে নিউ জার্সি। নিউ ইয়র্কে যেখানে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের। সেখানে নিউ জার্সির সংখ্যাটা মোটেই ১৫০০। তুলনামূলকভাবে অনেকটাই কম। একইভাবে নিউইয়র্ক আক্রান্তের সংখ্য়া যেখানে লক্ষাধিক। নিউ জার্সিতে সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube