বাড়ি বসে মদ পাওয়ার খবর ভুয়ো জানালেন পুলিশ কমিশনার

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় মদের হোম ডেলিভারির খবর ভুয়ো। জানালেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। বুধবার বিকেলে তিনি এই খবরের সত্যতা জানতে চাইলে তা গুজব বলে উড়িয়ে দেন তিনি। বলেন, পুলিশের তরফ থেকে মদের হোম ডেলিভারির অনুমতি দেওয়ার কোনও পরিকল্পনা করা হয়নি।

বুধবার দুপুরে রাজ্যে মদের হোম ডেলিভারি শুরু হবে বলে খবর ছড়িয়ে পড়ে। খবরে বলা হয়, প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত ফোনে মদের অর্ডার দিতে পারবেন ক্রেতারা। বিকেল ২টো থেকে ৫টা পর্যন্ত তার ক্রেতার বাড়ি পৌঁছে দেবেন ডিলারের তরফে নিযুক্ত কর্মীরা। এই মর্মে আবগারি দফতর নির্দেশিকা জারি করেছে।

আর ও বলা হয়,বাড়ির কাছে যে কোনও মদের দোকানে দেওয়া যাবে অর্ডার। অর্ডার পৌঁছে দিতে মদের দোকানের ৩ জন করে কর্মীকে বিশেষ পাস দেবে কলকাতা পুলিশ।

বিকেলে কলকাতার পুলিশ কমিশনার জানিয়ে দেন,  এই খবরের কোনো সত্যতা নেই কলকাতায় মদের হোম ডেলিভারির অনুমতি দেবে না পুলিশ। দীর্ঘদিনের ‘খরা’-র পর এই খবরে খুশি হন সুরা বিলাসীরা  কিন্তু বিকেলে সিদ্ধান্তের পরিবর্তনে ভারাক্রান্ত তারা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube