দেশের ১৪লক্ষ করদাতাদের জন্য সুখবর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে চলছে একুশদিন ব্যাপী লকডাউন। সেটির মেয়াদকাল আরও বৃদ্ধি করা হবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তেমন ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। অন্যদিকে কার্যত স্তব্ধ ব্যবসা-বাজার। তাই সাধারণ জনগনের সুবিধার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার ইনকাম ট্যাক্স রিটার্ন দ্রুত দেওয়ার সিদ্ধান্ত নিল আয়কর দফতর।

এদিন অর্থমন্ত্রক থেকে জানানো হয় যে যাদের পাঁচ লক্ষ টাকা অবধি ইনকাম ট্যাক্স রিটার্ন বাকি আছে, তারা এখনই ফেরত পেয়ে যাবে। এর ফলে সুবিধা হবে ১৪ লক্ষ করদাতার। এছাড়াও জিএসটি ও কাস্টম রিফান্ডের টাকা যাদের পাওয়া বাকি আছে, তাদের জন্যেও রয়েছে সুখবর। একলক্ষ ব্যবসায়িক সংস্থাকে তাদের প্রাপ্য রিফান্ড সত্ত্বর দেবে কেন্দ্র। এর মধ্যে মধ্য ও ক্ষুদ্র শিল্পও আছে।

সবমিলিয়ে মোট ১৮ হাজার কোটি টাকার বকেয়া টাকা এখনই দিয়ে দিচ্ছে আয়কর দফতর। এর আগে আয়কর দফতর জানিয়েছিল যে ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ইনভেস্টমেন্ট প্রুফ দেওয়ার শেষ দিন এগিয়ে ৩০ জুন করা হয়েছে। একই সঙ্গে এই মেয়াদকালে পি এম কেয়ার্সে-এ টাকা দিলেও সেটিকে ইনভেস্টমেন্ট প্রুফের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube