মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে মাস্ক বাধ্যতামূলক করলো প্রশাসন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রোধ করতে বাড়ি থেকে বেরোলে মাস্ক ব্যবহার আবশ্যিক করল মুম্বই পুর নিগম (বিএমসি)। পাশাপাশি, লকডাউন তুলে নেওয়া হলেও মাস্ক ব্যবহার করতে হবে বলে  ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার।

বুধবার নির্দেশিকা জারি করে বিএমসি জানিয়েছে, ‘মাস্ক ছাড়া কাউকে দেখলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে এবং তার জেরে গ্রেফতারও করতে পারে পুলিশ।’

শুধু তাই নয়, দফতরের সব বৈঠকে আধিকারিকদের মাস্ক পরে হাজিরা দেওয়া বাধ্যতামূলক করেছে বিএমসি।

অন্য দিকে, এ দিন উত্তর প্রদেশ প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছে, করোনাভাইরাস রোধে লকডাউন উঠে গেলেও মহামারী আইনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হবে। মাস্ক ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে দেখলে তা শাস্তিযোগ্য হবে বলে জানিয়েছে প্রশাসন।

এই উদ্দেশে খাদির কাপড় ব্যবহার করে বিশেষ ত্রিস্তরীয় মাস্ক তৈরির উদ্যোগ নিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। প্রকল্পের জন্য মঞ্জুর হয়েছে ৬৬ কোটি টাকা। দরিদ্রদের বিনামূল্যে এই মাস্ক দেওয়া হবে বলে জানিয়েছে যোগী সরকার। বাকি নাগরিকদের জন্য তা বিক্রি হবে স্বল্পমূল্যে। মাথাপিছু দুটি মাস্ক দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

এ দিন বিএমসি-র তরফেও জানানো হয়, ওযুধের দোকান থেকে কেনা অথবা বাড়িতে বানানো কাপড়ের তৈরি ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার আবশ্যিক করা হচ্ছে। এই মাস্কগুলি ধুয়ে পুনরায় ব্যবহার করা যাবে।

এ দিন সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা জরুরি। সংক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউন পর্বে তিনি মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বার্তা দেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube