লকডাউন বাড়ুক বাড়াবাড়ি শাসন নয়- মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। বুধবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই জানান। এইদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, সুদীপ বন্দ্যেপাধ্যায় তাঁকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নাকি বলেছেন লকডাউন বাড়ানো হতে পারে। এই বিষয়  নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে। পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি সর্বদা। অন্যদিকে, লকডাউন বাড়ানো হলে, তা মানবিকভাবে করার আর্জি জানিয়েছেন মমতা। মুখ্য়মন্ত্রী বলেছেন, ”লকডাউন কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি যেন না হয়”।

লকডাউন প্রসঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার কাছে যখন জানতে চাওয়া হবে, তখন তিনি তাঁর মতামত দেবেন। আপাতত কেন্দ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।প্রসঙ্গত, এদিনের বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ  বন্দ্যেপাধ্যায়।

 এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, লকডাউনে অনেক মানুষের দুর্ভোগ হচ্ছে। অনেকে দুর্দশায় রয়েছেন আমাদের রাজ্যে কী করা হবে, সেটা নিয়ে বৃহস্পতিবার আলোচনা করবেন। মানুষের সমস্যা মানে তাঁরও সমস্যা। লকডাউন বাড়ানো হলেও যেন মানবিকভাবে করা হয়। মানুষকে নিয়মশৃঙ্খলা মানতে হবে। কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube