করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকার অনুদান যুবরাজের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। তাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশের ত্রান তহবিলে আর্থিক সাহায্য়ের হাত বাড়িয়ে দিচ্ছেন বিনোদন ও ক্রিড়া জগতের তারকারা। এবার দেশের সংকটের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন যুবরাজ সিং।

৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ন’মিনিটের জন্য বৈদ্যুতিক আলো বন্ধ করে একতার প্রদীপ জ্বালিয়েছেন ২০১১ বিশ্বকাপের নায়ক। এদিন সকলকেই প্রধানমন্ত্রীর বার্তা মানার জন্য অনুরোধও জানান যুবরাজ। পাশাপাশি প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লাখ টাকা তুলে দেন তিনি। এমনকি সকলকেই সাধ্যমতো  তিনি করোনা আক্রান্তদের পাশে দাড়াতে বলেন।

মারণ রোগ ক্যানসারকে হারিয়ে বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন যুবি। এবার দেশবাসীকে করোনার মতো মারণ রোগ থেকে মুক্ত করতে এগিয়ে এলেন যুবরাজ সিং। তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাই দেশের এই বিপদের দিনে পাশে দাঁড়াতে চেয়ে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন যুবরাজ সিং।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube