করোনার জেরে হতে পারে প্রবল অর্থনৈতিক ক্ষতি- রাষ্ট্রসংঘ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বিশ্বজুড়ে আর্থিক সংকট চরমে পৌঁছবে। কাজ হারাবেন অসংগঠিত ক্ষেত্রের বহু শ্রমজীবী মানুষ। রাষ্ট্রসংঘের শ্রম দফতর প্রকাশিত এক রিপোর্ট অনুসারে , করোনা ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। প্রায় ২ বিলিয়ান মানুষ কর্মহীন। উন্নয়নশীল দেশে আগামীতে এই প্রবণতা কয়েকগুণ বাড়বে। করোনা কীভাবে ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলার সম্ভাবনা দেখা দিয়েছে। রাষ্ট্রসংঘের রিপোর্টে উল্লেখ, এ দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। করোনার জেরে প্রায় ৪০ কোটি ভারতীয় শ্রমিক দারিদ্রের শেষ সীমানায় পৌঁছবেন। ইতিমধ্যেই করোনারোধে বাড়তে চলেছে লকডাউন। ফলে কয়েক কোটি শ্রমিকের কাজ নেই। বেশিরভাগই গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

বিশ্বজুড়ে করোনার প্রকটে ১,২৫ বিলিয়ান অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা কাজ হারাবার মুখে। অনেক ক্ষেত্রে কাজ থাকলেও মজুরি কমিয়ে দেওয়া হবে। আবার অনেক জায়গায় কাজের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। কম আয় সম্পন্ন শ্রমিকদের অবস্থা সবচেয়ে খারাপ হতে পারে।

শ্রমিক ও ব্যবসায়ীদের অবস্থা বিপর্যস্ত বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংগঠনের ডিরেক্টার জেনারেল গুয়ে ব়্যাডার। তিনি বলেছেন, এই ধরনের সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের দ্রুত, নির্ণায়ক, সঠিক ও জরুরি পদক্ষেপ করা জরুরী। করোনার প্রভাব কাটানো গত ৭৫ বছরের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

ভয়ঙ্কর এই ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্থ হবেন উচ্চ-মাঝারি আয়ের দেশগুলিতে যারা ১০০ মিলিয়ানের পূর্ণ সময়ের কর্মী নিয়োগ করে থাকেন। পরিস্থিতি ২০০৮ সালের মন্দার থেকেও কয়েক গুন খারাপ।

খাদ্য, উৎপাদন শিল্প, খুচরো, ব্যবসা ও প্রশাসনির কার্যকলাপ ক্ষতির মুখে পড়বে। বিশ্বে চাকরির বাজারও বছর শেষে অত্যন্ত ব্যহত হবে। এই অবস্থা থেকে মুক্তির উপায় হিসাবে ‘বৃহত্তর এবং সংহতনীতি’ ব্যবস্থা লাগুর সুপারিশ করা হয়েছে যা, অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে। ফলে কাজ বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পেতে পারে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube