সকল মুখ্য়মন্ত্রীই লকডাউনে বাড়ানোর পক্ষে জানালেন নরেন্দ্র মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ১৪ এপ্রিল লকডাউন তোলা হবে কিনা, তা নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন। সবাই লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। বুধবার সর্বদলীয় বৈঠকে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিভিন্ন দলের লোকসভা ও রাজ্যসভার নেতাদের সঙ্গে বুধবার ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। দেশে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, এই অবস্থায় কিভাবে করোনার মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়। সেখানে মোদী জানান, লকডাউনের ভবিষ্যত নিয়ে তিনি অনেকের সঙ্গে আলোচনা করছেন। তাঁদের পরামর্শ বিবেচনা করে দেখছেন। তিনি জানান, নিয়মিত মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন। কেউ তাকে বলছেন না যে লকডাউন তুলে নিতে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশে কঠোর নিয়ম চাই। অনেক অভাবনীয় পদক্ষেপও নেওয়া প্রয়োজন।

তবে আবারও লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আবারও মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। কিন্তু এখনও পর্যন্ত ধারণাটা এরকম যে,  এখন ই পুরো লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube