বড়সড় সিদ্ধান্ত যোগী সরকারের, করোনা ঠেকাতে সিল করা হল ১৫ টি জেলা

নিউজটাইম ওয়েবডেস্ক : দিনের পর দিন বাড়ছে করোনার সংক্রমণ। আর এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি ন তা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রের তরফে। তবে এবার নিজের রাজ্যেই করোনা ঠেকাতে নয়া ব্য়বস্থা নিল যোগী সরকার।  

মূলত উত্তরপ্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। তাই এবার কোন কথা না ভেবেই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্য়ের ১৫টি জেলা সিল করার কথা ঘোষনা করল উত্তরপ্রদেশ সরকার। সুত্রের খবর, এই ১৫ টি জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা বেশি। 

এই ১৫ টি জেলার মধ্য়ে রয়েছে মেরঠ, শামলি, আগ্রা, লখনউ, শাহারানপুর, গাজিয়াবাদ ও নয়ডা। কিন্তু জেলাগুলি পুরোপুরি ভাবে সিল করা হলে জেলাবাসী কীভাবে তাঁদের রুজি-রুটির ব্যবস্থা করবেন? এবিষয়ে যোগী সরকারের তরফে জানানো হয়, সিল করা জেলাগুলিতে বসবাসকারী সকলের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে আসা হবে সরকারের তরফে। 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত যোগীর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। এবং মৃতের সংখ্যা ৩। তবে আশার কথা হল, আক্রান্তদের মধ্য়ে ২১ জন সুস্থ হয়ে উঠেছেন। তাই আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে তাই আগে থেকেই জেলা সিল করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ প্রশাসন। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube