নিউজটাইম ওয়েবডেস্ক : আন্দাজ করা হয়েছিলই। বুধবার তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদলীয় বৈঠকে জানালেন, আগামী ১৪ এপ্রিল লকডাউন তোলা সম্ভবপর নয়।
বুধবার লোকসভা ও রাজ্যসভার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। দেশে যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন কীভাবে করোনার মোকাবিলা করা যায়, তা নিয়ে বুধবারের বৈঠক ছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব একটি বিস্তারিত রিপোর্ট দেন। সেখানে লকডাউনের বিষয়টি নিয়েও আলোচনা হয়। সেই প্রসঙ্গে মোদী জানান, লকডাউনের বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু খুব শীঘ্রই লকডাউন তোলার সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া সম্ভবপর নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোদী জানান, করোনার পর জীবন পালটে যাবে। করোনার প্রকোপের পর আর আগের মতো জীবন আর থাকবে না। । তিনি বলেন, বড়সড় আচরণগত, সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তন হবে। ভিডিয়ো কনফারেন্সের পর অবশ্য বিরোধী দলনেতারা সরাসরি লকডাউন বাড়ানোর বিষয়টি জানান নি। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘করোনার সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়াতে পারে সরকার।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

