নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। জরুরি পরিষেবা চালু থাকলেও প্রয়োজনে অনেকক্ষেত্রেই সেই পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন অনেকে। তাই এবার নিজের এলাকায় চিকিৎসা পরিষেবা আরও বেশি স্বক্রিয় করতে প্রসূতি ও সদ্যোজাতদের জন্য এক বিশেষ ব্য়বস্থা করলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। যাতে তাঁদের কোনরকম চিকিৎসা পরিষেবা পেতে অসুবিধা না হয় তাই এই লকডাউনের মধ্য়েও তাঁদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা করে দিলেন সাংসদ মিমি চক্রবর্তী।
মিমি চক্রবর্তীর কথায়, “এই একটা কঠিন সময়। এই পরিস্থিতিতে সদ্যোজাত শিশু ও তার মা যাতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে পারে, সেই জন্যই একটি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই বিশেষ দিন থেকেই শুরু হয়েছে পরিষেবা। যা মঙ্গলবার ৩জন শিশু-সহ তাদের মা-দের নিরাপদে বাড়ি পৌঁছেও দিয়েছে। পাশাপাশি এই পরিষেবার মাধ্যমে আমরা এটাও লক্ষ্য রাখব যাতে কোনও গর্ভবতী বা সদ্যোজাতদের পরবর্তীকালে হাসপাতালে কিংবা বাড়িতে যাওয়া-আসা করতে কোনও অসুবিধা না হয়!” করোনার জেরে গৃহবন্দি রাজ্যের মানুষ। এই অবস্থায় বিভিন্ন এলাকার মানুষ জরুরি পরিষেবা পাচ্ছেননা। চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স কোন কিছুই ঠিকমতো মিলছেনা। এই পরিস্থিতিতে নিজের সাংসদীয় এলাকা তথা সোনারপুর গ্রামীণ হাসপাতালের কাছে তিনি আর্জি জানান, তারা যাতে সবসময় সোনারপুরের সুভাষ গ্রামের বাসিন্দাদের সাথে যোগাযোগ রাখেন। একইসাথে তাঁদের কোনরকম প্রয়োজনে যেন হাসপাতাল কর্তৃপক্ষ এই গাড়িগুলি প্রয়োজন অনুযায়ী স্থানে পাঠিয়ে দেয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

