নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে আতঙ্কে দিন কাটাচ্ছে সমগ্র দেশের জনগন। এই মারণ ভাইরাসের কবল থেকে দেশকে রক্ষা করতে একযোগে লড়ছে সকলেই। সরকারের তরফে বারে বারে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। এছাড়াও জনসচেতনতা মূলক একাধিক অভিযানও চালানো হচ্ছে প্রশাসনের তরফে। তবে দেশের এই সংকটের দিনে প্রথম থেকেই সরকারে পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। জনসচেতনতা তৈরিতে তাঁরাও কোনভাবে পিছিয়ে নেই।
বলিউডের বিগ বি থেকে শুরু করে, সলমন খান, হৃতিক রোশন, শাহরুখ খান ও আমির খান সহ আরও অনেক তারকায় করোনা মোকাবিলায় দেশের উদ্দেশ্যে আর্থিক সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এবার সেখানেই থেমে না থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে স্বল্পদৈর্ঘ্যর একটি চলচ্চিত্র নির্মাণ করলেন বেশ কিছু বড় বড় তারকারা। এই ছবিতে দেখা গেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্ত, চিরঞ্জীবী, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবিটি দেখে নিন……Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

