হাইকোর্টে জনস্বার্থ মামলা, প্রশ্নের মুখে চিংড়িঘাটা পর্যন্ত মেট্রো প্রকল্প

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : চিংড়িঘাটা পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলো স্থানীয় এক ব্যক্তি। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। এই মামলায় রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে তলব করা হয়।

এপ্রসঙ্গে উল্লেখ্য, দীর্ঘসময় ধরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডকে। সম্প্রতি প্রধানমন্ত্রী কলকাতায় এসে নতুন কিছু মেট্রো রুটের উদ্বোধন করেছেন। এর পরেও যাত্রী ভোগান্তি দূর হয়নি। প্রধানমন্ত্রী মেট্রো রুটের উদ্বোধনের পর নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন একটি মেট্রো রুট চালু করা গেছে। তবে বন্ধ হয়েছে শহীদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। আবার চিংড়িঘাটার মেট্রো রুটের কাজ এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। এবারে এই নিয়ে মামলা ওঠে হাইকোর্টে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube