নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : শেষপর্যন্ত নিজের সিদ্ধান্তেই স্থির থাকলো হুমায়ুন কবীর। দল বহিষ্কার করার পরেও কার্যত দমেননি তিনি। বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি রয়েছে তার। রেজিনগরের ছেতিয়ানী ১২ নং জাতীয় সড়কের কাছে মঞ্চ বাধার কাজ শুরু করেছে। বলা যেতে পারে, প্রস্তুতি তুঙ্গে। তার এই কর্মসূচিকে ঘিরেই ব্যাপক তরজা শুরু হয়েছে।
দল বহিষ্কারের পর এবার কোর্টে তার এই কর্মসূচিকে নিয়ে মামলা। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের সওয়াল, হুমায়ুনের এই কর্মসূচীকে ঘিরে যাতে রাজ্যে সম্প্রীতি নষ্ট না হয়, রাজ্য সরকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক। কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের তরফে জানানো হয়, মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আসছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আদালতের তরফে এমনই নির্দেশ দেওয়া হয় বলে তাদের দাবি। তবে হুমায়ুন কবীরের কর্মসূচিতে হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। রাজ্য সরকারের ওপর মুর্শিদাবাদের শান্তি ও সম্প্রীতি রক্ষার দায়িত্ব ছাড়লো উচ্চ আদালত। রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে, মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

