তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সরকারি জমি দখল নিয়ে উত্তেজনা নদিয়ার গয়েশপুরে

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : প্রকাশ্যে এলো নদিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। নদিয়ার গয়েশপুর পৌরসভার ১৭নং ওয়ার্ডের সরকারি জমি দখল করে ৩০০ পরিবারের বাস রয়েছে। গয়েশপুরের তৃণমূল শহর সভাপতি ওই পরিবারগুলোকে উৎখাত করার আবেদন জানান। তারই প্রতিবাদে বিক্ষোভে নেমেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাংশ।

গয়েশপুরের শহর সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলছেন গয়েশপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূলের কর্মী-সমর্থকরা। অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেছেন গয়েশপুরের ১৭ নং ওয়ার্ডের তৃণমূলের কর্মী-সমর্থকরা।

জানা যাচ্ছে, গয়েশপুরের সরকারি জমি দখল করে যে ৩০০ পরিবার বসবাস করছে তারা আদতে টিবি হাসপাতাল ও গান্ধী মেমোরিয়াল হাসপাতাল সহ রেল কলোনির বাসিন্দা। ওই ৩০০ পরিবারকে কথা দিয়েছিলেন গয়েশপুরের শহর সভাপতি। তিনি এখন নিজেই বলছেন উঠে যেতে সেই জায়গা থেকে।  এ নিয়েই উত্তেজনাপূর্ণ  পরিস্থিতি তৈরি হয়েছে নদীয়ার গয়েশপুর। ওই পরিবারগুলি ৭ বছর ধরে সেখানে বসবাস করছে।

১৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোষ্ঠী স্বীকার করে নিয়েছে, তারা ক্ষমতায় আসার পরে সমাজ বিরোধীদের আনাগোনা বেড়েছে। আর এই গয়েশপুরের সরকারি জমি থেকে অতগুলো পরিবারকে উৎখাত করার বিষয়টিও উঠে এসছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube