নিউজটাইম ওয়েবডেস্ক :
ওয়াকফ নিয়ে কেন্দ্রের আইন, পাশাপাশি বৃহস্পতিবারের সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য ওয়াকফ সম্পত্তি নিয়ে, কার্যত জল্পনা তুঙ্গে ওয়াকফ নিয়ে। এর জেরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি।
বৃহস্পতিবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী সভা থেকে ওয়াকফ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন। তার দাবি, ওয়াকফ নিয়ে কেন্দ্রের আইনের বিরোধিতা করে তারা বিধানসভায় ওয়াকফের নতুন আইন নিয়ে আসার জন্য বিল পাশ করান। অপরদিকে অধীর এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, রাজ্য সরকার ওয়াকফ আইনের বিরোধীতা করে ওয়াকফের নতুন আইনের কোনো প্রস্তাব বিধানসভায় করেননি।
এবিষয়ে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের সভা থেকে বিরোধীদের নিশানা করেছেন। তিনি আশ্বাস দেন, তার ওপর সকলে যাতে ভরসা রাখতে পারে। ওয়াকফ নিয়ে তিনি আরো জানান, তারা কেন্দ্রের এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করেন। এছাড়াও আজকের সভা থেকে তিনি রাজ্য সরকারের দুটি ওয়েবসাইটের কথা জানান, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি যেখানে নথিভুক্ত করা যাবে। যেগুলি হলো ডাব্লুএমসি, ইএমইইডি।
সভায় করা বক্তব্যের জেরে অধীরের কড়া সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে রাজ্যকে কটাক্ষ করেন তিনি। ওয়াকফের জন্য মুসলমানদের সম্পত্তি নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলে, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্য সরকার কে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

