নিউজটাইম ওয়েবডেস্ক :
নিউজ টাইম ওয়েব ডেস্ক : এবার সাসপেন্ড করা হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে দলের তরফ থেকে সাসপেন্ড করা হলো, জানান ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ভরতপুরের বিধায়কের মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার কথা ছিল। তার আগেই ফিরহাদ হাকিমের এই ঘোষণা।
বেশ কয়েকদিন ধরে হুমায়ুন কবীর বেসুরো ছিলেন। তার মন্তব্যে অস্বস্তি বাড়ছিলো দলে। তারপর ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেন তিনি। এর থেকেই রাজ্যপালের ক্ষোভের মুখে পড়েন তিনি। রাজ্যপাল তাকে আগাম গ্রেফতারের কথা চিঠি দিয়ে রাজ্যকে জানান। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে ফিরহাদ হাকিম ভরতপুরের বিধায়ক কে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন।
ফিরহাদ হাকিম ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য তার। সভা থেকে বেরিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা হুমায়ুন কবীরের।
ফিরহাদ হাকিম দল থেকে হুমায়ুন কবীর কে সাসপেন্ড করার কথা ঘোষণা করতেই হুমায়ূন কবীর মুখ্যমন্ত্রীর সভা থেকে বেরিয়ে যান। ২২ ডিসেম্বর নতুন দলের কথা ঘোষণা করবেন, জানান বিধায়ক। সাংবাদিকদের সামনে তিনি নিশানা করেন তৃণমূল ও বিজেপিকে। ১৩৫ টি আসনে প্রার্থী দেবেন বলে চ্যালেঞ্জ করেন দুই দলকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

