নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই বিধানসভা ভোট। বুধবার মালদায় সভা করলেন তৃণমূল সুপ্রিমো। নিশানা করেছিলেন বিরোধীদের। মালদায় গাজোল কলেজের মাঠে মুখ্যমন্ত্রী সভা থেকে বিরোধীদের বিঁধেছেন একের পর এক ইস্যু নিয়ে। ছাড় পেলেন না অমিত শাহও। বাংলা দখল নিয়ে অমিত শাহ কে কটাক্ষের সুরে বিঁধেছেন তিনি। “হ্যাংলা” বলে নিশানা মুখ্যমন্ত্রীর। SIR নিয়ে মানুষকে আশ্বস্ত করেন তিনি।
বাংলা দখল প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। নির্বাচনের ছয় মাস আগে SIR কে হাতিয়ার করে ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে, মন্তব্য তৃণমূল সুপ্রিমোর। বাংলায় আসতে হলে গণতন্ত্র মেনে আসতে হবে, বলেন তিনি। SIR নিয়ে মানুষকে শান্ত থাকার বার্তা ও ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিহার প্রসঙ্গে বিরোধী দলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বিহারে ভোটের আগে প্রতিশ্রুতি মতো মহিলাদের ১০০০০ টাকা করে দেওয়া হয়। যা বুধবারের সভায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় এসেছে। “বিহারে ভোটের আগে দশ হাজার, ভোটের পরে বুলডোজার” মন্তব্য তার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে পরবর্তীতে চিন্তাভাবনা করার কথা জানান মুখ্যমন্ত্রী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

