A staff member of Taiwans BluSense Diagnostics displays a ViroTrack, a COVID-19 coronavirus test kit, during a press conference at the Ministry of Science and Technology in Taipei on April 8, 2020. (Photo by Sam Yeh / AFP)
নিউজটাইম ওয়েবডেস্ক :
সমস্ত নাগরিক যেন বিনা পয়সায় করোনার পরীক্ষা করতে পারেন। সেটা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বর্তমানে বেসরকারি ল্যাবে করোনাভাইরাস টেস্টের জন্য সাড়ে চার হাজার টাকা লাগে।সেই নিয়ম পরিবর্তনের দিতে নজর দিলো সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ ও রবীন্দ্র ভাট বলেন যে সরকারের খেয়াল রাখতে হবে যাতে সরকারি কিংবা বেসরকারি ল্যাবগুলো যথেষ্ট টাকা পায় এবং নাগরিকদের থেকে টাকা না গ্রহণ করেন। বিচারপতি ভূষণ বলেন যে বেসরকারি ল্যাবদের অত টাকা নিতে দেওয়া হবে না টেস্টের জন্য। ওদের সরাসরি রিম্বার্সমেন্ট করে দিতে হবে। সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে হাজির সলিসিটার জেনারেল বলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে এই বিষয় আলোচনা করে জানাবেন। বর্তমানে করোনা পরীক্ষার জন্য সর্বোচ্চ ৪৫০০ টাকা নিতে পারে বেসরকারি ল্যাবগুলি। এদিন বিচারপতিরা কেন্দ্রকে বলেন যে স্বাস্থ্যকর্মীরা এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে আসল যোদ্ধা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যথাযথ পরিমাণে পিপিই যাতে তারা পান, সেটা কেন্দ্রকে নিশ্চিত হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। টেস্টিং প্রসঙ্গে আদালতে বলা হয় যে সরকারি হাসপাতালে পরিকাঠামো যথেষ্ট নয়, তাই সাধারণ মানুষের করোনা পরীক্ষা করাতে সমস্যা হচ্ছে। এর ফলে তারা বেসরকারি হাসপাতালে গিয়ে চড়া দামে টেস্ট করাতে বাধ্য হচ্ছে। এটি সংবিধানের ২১ ধারা, বেঁচে থাকার অধিকারের পরিপন্থী বলেই দাবি করেন আবেদনকারী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

