নিউজটাইম ওয়েবডেস্ক :
খারিজ হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। ৩২০০০ এর চাকরি বহাল থাকলো। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে এই মামলা দায়ের হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বুধবার রায়দানের দিন। এদিনের রায় কার্যত হাসি ফুটিয়েছে প্রাথমিকের শিক্ষকদের মুখে।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে তদন্ত করবে ইডি ও সিবিআই। দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে তারা। বুধবার হাইকোর্টের রায়ে মানবিক দিকটাই ফুটে উঠলো , তেমনটাই স্পষ্ট শিক্ষকদের বক্তব্যে। ৩২০০০ শিক্ষক যারা এতদিন স্কুলে পড়িয়ে এসেছেন তাদের ৯ বছর পর চাকরি বাতিল হলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। ২০১৪ সালে যে নোটিফিকেশন আসে তাতে টেট উত্তীর্ণের সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। ইডি সূত্রে জানা যায়, চাকরি বিক্রির হিসেবে করা একটি ডায়েরি উদ্ধার করা গেছে। ইডি সূত্রে যে তথ্য পাওয়া যায় তাতে ২০১৪ সালে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছিলো এমনটাই স্পষ্ট। ২০১৬ এর ২৬ নভেম্বর আবারো একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেখানে শুধুমাত্র ৪২৯৪৯ জনের চাকরির বিকথা বলা হয়েছিল। ৩২০০০ সংখ্যাটা এর মধ্যেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

