নিউজটাইম ওয়েবডেস্ক : বিচারহীন এক বছর। তিলোত্তমার ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদের আগুন এখনও জ্বলছে শহর জুড়ে। আরজি করকাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিল কলকাতার ক্লাব। গার্ডেনরিচের মুদিয়ালি আমরা কজন ক্লাব ফিরিয়ে দিল দুর্গার ভান্ডার। অনুদানের পরিবর্তে তিলোত্তমার ধরে-খুন কাণ্ডের ন্যায় বিচার চাইলেন ক্লাবের উদ্যোক্তারা।
গার্ডেনরিচ এলাকায় ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাবের পুজো জনপ্রিয়। বহু পুরোনো তাদের এই দুর্গাপুজো। এ বছর তাদের পুজো ৭৯ তবে বর্ষে পদার্পন করতে চলেছে। সরকারি পুজোর অনুদান প্রত্যাখ্যান করে ক্লাবের সদস্য সৌমেন ঘোষ জানিয়েছেন, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদেই পুজোর অনুদান প্রত্যাখ্যান করা হয়েছে। নির্যাতিতার বিচারের দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত, এর আগে হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গের ক্লাবগুলি দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেছিল। এবার সেই তালিকায় কলকাতার আরেক ক্লাবের নামও যুক্ত হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ বছর দুর্গাপুজোর জন্য আয়োজক ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল। যা গতবার ছিল ৮৫ হাজার টাকা। এবছর তা বাড়িয়ে করা হল ১ লক্ষ ১০ হাজার। এবারের পুজোর অনুদান প্রত্যাখান করলো গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

