একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের করল কলকাতা পুলিশ 

নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহর জুড়ে। এনিয়ে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। পুলিশকে মারধর ও হুমকির অভিযোগ অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, কৌস্তভ বাগচি সহ একাধিক নেতার বিরুদ্ধে মোট ৯ টি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কলকাতায় ৭টি এবং হাওড়ায় ২টি FIR দায়ের করা হয়েছে।

এদিকে গতকালের ঘটনায় জখম হয়েছেন এএসআই, কনস্টেবল, হোমগার্ড সহ মোট ৫ জন পুলিশ কর্মী, দাবি লালবাজার সূত্রে। গুরুতর জখম অবস্থায় ৩ পুলিশ কর্মী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের দাবি, DC SSD-র গার্ডকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে পর্যন্ত। রবিবার সকালে আহত পুলিশ কর্মীদের দেখতে এসএসকেএম হাসতাপালে যান নগরপাল মনোজ ভার্মা। 

শনিবার তিলোত্তমার হত্যাকাণ্ডের বর্ষপূর্তি ও মেয়ের ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেন তিলোত্তমার বাবা-মা। মিছিল কিছু দূর যেতেই কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে আন্দোলকারীদের। পার্ক স্ট্রিটে পুলিশের ব্যারিকেডে মিছিল বাধা পায় আন্দোলনকারীদের। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় আহত হন তিলোত্তমার বাবা-মা। এবার এ ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কলকাতা পুলিশ। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube