অভিযোগ বিরোধী দলনেতার, নিশানায় আইপ্যাক, BLO ও ERO

নিউজ টাইম ওয়েব ডেস্ক : SIR এর ফর্ম জমা নেওয়া প্রায় শেষ। ফর্ম জমা দেওয়ার সময়সীমা ১১ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই CEO দফতরে একগুচ্ছ অভিযোগ নিয়ে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১ কোটি ২৫ লক্ষ নাম রাতারাতি এন্ট্রি হয়েছে, এই নিয়ে তিনি দফতরে সরব হয়েছেন।  বেশকিছু এন্ট্রিকে অবজার্ভার দিয়ে অডিট করতে হবে বলে দাবি জানান বিরোধী দলনেতা। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করেই এই কাজ করতে হবে, দাবি শুভেন্দুর। এই তিনদিনের এন্ট্রির সাথে ERO, AERO ও  আইপ্যাক জড়িত, অভিযোগ তার। অডিটের পাশাপাশি কমিশনের কাছে বিরোধী দলনেতার তরফে দাবি জানানো হয় AI ফটো স্ক্যানের।

কলকাতার বিজয়ভারতী ও পূর্ব বর্ধমানের আইসারানি দুই আইএএস কে ডিইও এর পদ থেকে অপসারণের দাবি শুভেন্দু অধিকারীর। সারা ভারতে SDO রাঙ্কের অফিসাররা ERO  এর পদে, পশ্চিমবঙ্গে ৩০ – ৩৫% ভায়োলেশন হয়েছে, বলে অভিযোগ তার। ল্যান্ড অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারকে ERO পদে রাখা যাবে না বলে দাবি করেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube