নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার মেয়ের ধর্ষণ-হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেন আরজি করে তরুণী চিকিৎসকের বাবা-মা। সেই অভিযান কিছুক্ষন যেতে না যেতেই বিশালাকার রূপ নেয়। পুলিশের মারে মাথায় গুরুতর চোট পান অভয়ার মা। মেরে শাখা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি ঘাড়ে ও পীঠেও আঘাত পান অভয়ার মা। শুধু অভয়ার মা-ই নন, আঘাত পান অভয়ার বাবাও। এমনই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এরই মাঝে অভয়ার বাবা বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকারের চাপে স্ত্রী অর্থাৎ অভয়ার মাকে ভর্তি নেননি হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার থেকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে নিহত তরুণীর আহত মায়ের। তবে এই মুহূর্তে অভয়ার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুস্থ আছেন তিনি, আপাতত বাড়িতে থেকেই চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এদিকে গতকাল পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তিনি বলেন, নির্যাতিতার মা আক্রান্ত তবে এমনটা টা হওয়া উচিত নয়। বিষয়টির তদন্ত করছি, এলাকার সিসিটিভি সব ফুটেজ খতিয়ে দেখা হবে। যতক্ষণ না সব ফুটেজ দেখা হচ্ছে ততক্ষন আমরা কিছু বলতে পারবো না। আমরা কিছু বলতে পারবো না। সিপির বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে স্ত্রীকে হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ করলেন অভয়ার বাবা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

