নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তুলনা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বঙ্গভঙ্গ আন্দোলনে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভাষা আন্দোলনে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। বক্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। তিনি আরও বলেন, আমাদের ভাষা বাংলা ভাষা। আমাদের ভাষা বাংলাদেশি নয়।
বেশ কয়েকমাস ধরেই বাংলা ভাষা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদের আঁচ সংসদের বাইরে গিয়েও পৌঁছেছে। প্রতিদিনই সংসদের বাইরে ভোট চুরি ও ভাষা নিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের সঙ্গে যোগ দিয়েছে কংগ্রেসও। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা করা হল। এর আগে দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করা হয়েছিল। তারই প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এরপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি পোস্ট করেন। তিনি বলেন, বাংলা বলে কোনো ভাষা নেই। অমিত মালব্যর টুইট প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়িয়ে তোলে। সরব হন তৃণমূল নেতৃত্বরা। এখন দেখার তৃণমূল-বিজেপি ভাষা দৈরথ কতদূর পৌঁছায়?Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

