নিউজটাইম ওয়েবডেস্ক : এক বছর পার। এখনো মেলেনি বিচার। শুক্রবার মধ্যরাতে কলকাতা জুড়ে ফের ‘রিক্লেম দ্য নাইট’ কর্মসূচি অর্থাৎ রাত জাগো কর্মসূচির ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফোরামেরে তরফে। আজ রাত ৯ টায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে।
পরের দিন অর্থাৎ ৯ অগাস্ট মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত শ্যামবাজার পাঁচ-পয়েন্ট ক্রসিংয়ে অবস্থান কর্মসূচিরও আয়োজনের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল ৯ অগাস্ট রাখী পূর্ণিমা। তাই জুনিয়র ডক্টরস ফোরাম এবং অভয়া মঞ্চর সদস্যরা সকালে রাখী বেঁধে জনগণকে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের বার্তা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার বিকেলে আন্দোলনকারী চিকিৎসকরা কালীঘাটের দিকে পদযাত্রা করার জন্য হাজরা ক্রসিংয়ে সমবেত হবেন। শনিবার সন্ধ্যা ৬টায় WBJDF আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এরপর আবার ১৪ অগাস্ট সন্ধ্যেয় ডাক্তার এবং সাধারণ মানুষের সমাবেশ এবং প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে । অপরদিকে কড়া নিরাপত্তার চাদরে মোড়া নবান্ন চত্বর। শনিবারের নবান্ন অভিযান আটকাতে তৎপর হাওড়া পুলিশ। লোহার বিম বসিয়ে কংক্রিট ঢালাই-এর কাজ চলছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড লাগানো হয়েছে পুলিশের তরফে। সাঁতরাগাছি, মল্লিকফটক, জিটি রোড, শিবপুর মন্দিরতলায় বসানো হচ্ছে লোহার ব্যারিকেড। বৃহস্পতিবার প্রস্তুতি ক্ষতিয়ে দেখলেন DCP বিশ্বজিৎ মাহাত। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৮ অগাস্ট রাতে খুন ও ধর্ষণের শিকার হতে হয়েছিল আরজি করের দ্বিতীয় বর্ষের পিজিটি তরুণী চিকিৎসককে। হাসপাতালের সেমিনার ঘরে ধর্ষিতা হতে হয়েছিল অভয়াকে। পরের দিন সকাল অর্থাৎ ৯ অগাস্ট এই ঘটনা প্রকাশ্যে আসে। তারপরের দিনই গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। এর পাশাপাশি গ্রেফতার করা হয় আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়কে। পরে তাকে ছেড়েও দেওয়া হয়। ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অভয়ার পরিবার বারবার দাবি করে আসছেন যে, ধর্ষণ-খুনের ঘটনায় শুধুমাত্র সঞ্জয়ই দোষী নন। এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। আজ ফের রাত জাগো কর্মসূচির ডাক। কবে মিলবে বিচার?Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

