নবান্ন অভিযানে সম্মতি হাইকোর্টের, দেখা হল না শাহের সঙ্গে

নিউজটাইম ওয়েবডেস্ক : ৯ অগাস্ট নবান্ন অভিযানে সম্মতি দিল কলকাতা হাইকোর্ট। নবান্ন অভিযান নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার, তাই তা পুরোপুরি নিষিদ্ধ করা যায় না। আদালতের স্পষ্ট বার্তা, প্রতিবাদকারীরা যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন পালন করেন। পুলিশ বা সরকারি কর্মী ও সরকারি সম্পত্তির যেন কোনও ক্ষতি না হয়। সংবিধানেও সরকারি সম্পত্তি রক্ষা ও হিংসা না করার কর্তব্যের কথা বলা আছে।

প্রসঙ্গত, আগামী ৯ অগাস্ট অভয়া হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে ও মেয়ের ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। নবান্ন অভিযানের বিরোধিতা করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হাওড়ার এক ব্যক্তি। সেই মামলার রায়দানে হাইকোর্টের বিচারপতি রায় দিলেন।

এদিকে দু’দিন আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান অভয়ার বাবা-মা। কিন্তু, যাওয়ায় হল সার। দেখা হল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে। তিনি সোমবার সময় দিয়েছিলেন। কিন্তু, অতদিন অপেক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় পরিবার।

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ না হলেও, সিবিআইয়ের সঙ্গে কথা বলে অসন্তোষ প্রকাশ করেছেন অভয়ার বাবা-মা। নিহত তরুণী চিকিৎসকের বাবা জানিয়েছেন, সিবিআই এই ঘটনার তদন্ত ছাড়তে চাওয়ার কথা বলেছেন। সিবিআইয়ের এই যুক্তি কোর্টে গিয়ে জানানোর কথা বলেছেন তিনি। অভয়ার মা তিনি বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী যে ‘নারীশক্তি’ পুরস্কার দিয়েছিলেন, সেই পুরষ্কার ফেরত দিয়ে অপরাধীর উপযুক্ত শাস্তি হলে তবেই সম্মান নেবেন বলে জানান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube