নিউজটাইম ওয়েবডেস্ক : পার্থর পর চন্দ্রনাথ সিনহা! কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল রাজ্যপাল সিভি আনন্দ বোস, সূত্র মারফত জানা গেছে। গত বুধবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
ইডি সূত্রে খবর চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১.৫ কোটি টাকা নগদ জমা পড়ে। সেই টাকা জমা পড়েছিল ২০১৬-২০২১ সালের মধ্যে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সম্পর্কে কোনও বিশদ তথ্য দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর বোলপুরের বাড়ি থেকে পাওয়া ৪০ লক্ষ টাকার উৎস নিয়েও কোনও তথ্য দিতে পারেননি কারামন্ত্রী। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটের বিষয়ে রাজ্যপালের সম্মতি চেয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চিঠিতে অনুমতি দিলেন রাজ্য পাল। ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। এর আগে দু’বার হাজিরা এড়িয়েছেন চন্দ্রনাথ সিনহা। তবে বৃহস্পতিবার হঠাৎই ইডি দফতরে হাজিরা দেন বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

