ফের কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, জখম ২, আতঙ্ক এলাকায় 

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের শহরে ভেঙে পড়ল পুরোনো বাড়ি। এদিন দুপুরে আচমকা বহু দিনের একটি পুরোনো জরাজীর্ণ বাড়ির একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছে ২ জন। জানা যাচ্ছে, আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। ঘটনা এন্টলি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেন এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে এই ঘটনা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল।বাড়িটির অবস্থান কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে। হঠাৎ করেই একাংশ ভেঙে পড়ায় রাস্তায় চলাচলকারী পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

উল্লেখ্য, গত কয়েকদিনে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, বারংবার পুরসভাকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।পুরসভার তরফে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube