নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের পাঠানো তালিকা খারিজ করল জাতীয় নির্বাচন কমিশন। অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও এই তিন আধিকারিকের প্রয়োজন নির্বাচন কমিশনের। নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৯ জনের একটি তালিকা পাঠিয়েছিল কমিশন দপ্তরে। সেই তালিকা খারিজ করে দিল নির্বাচন কমিশন। নতুন করে আবার নামের তালিকা পাঠাতে বলা হয়েছে কমিশনের তরফে।
এদিকে নির্বাচন কমিশন জানতে চেয়েছে ওই সংশ্লিষ্ট ৪ অফিসার যাদের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন নিয়ে কারচুপির অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিল মুখ্যসচিব? জানতে চাইল কমিশন। মঙ্গলবার ৪ আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো নাম নথিভুক্ত করার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই চিঠির প্রত্যুত্তর চাইল কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ, ওই ৪ অফিসারের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয় মুখ্যসচিব তবে মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, জবাবে সন্তুষ্ট না হলে অথবা কোনও ব্যাখ্যা না পেলে মুখ্যসচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। স্পষ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেছিলেন, কোনও অফিসারকে সাসপেন্ড করা হবে না। রাজ্য সরকারি কর্মীদের ভয় দেখাচ্ছে কমিশন। মুখ্যমন্ত্রী কমিশনের নির্দেশ মানবেন না বলে জানিয়ে দেন। তারপরের দিনই মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের। কমিশন সূত্রে খবর, নির্বাচন ঘোষণার পরেই শুধুমাত্র কমিশনের ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা থাকে, এমন কোনও আইন নেই।কমিশন এবং ইআরও-র মাঝে আর কেউ নেই বলেই দাবি সূত্রের। ওই চার আধিকারিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন মুখ্যসচিব, সেটাই এখন দেখার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

