‘কৃষক স্বার্থের সঙ্গে কোনও আপস নয়’, ট্রাম্পের শুল্কবাণের কড়া বার্তা নরেন্দ্র মোদির 

নিউজটাইম ওয়েবডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরও ২৫% শুল্ক চাপানোর সিদ্ধান্তে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনও আপস নয়। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই অবস্থান ধরে রাখার জন্য যদি তাঁকে ব্যক্তিগত ভাবে কোনও মূল্য দিতে হয়, তাতেও তিনি রাজি।

এদিন তিনি বলেছেন, ভারত কখনোই পশুপালক, মৎস্যজীবী, তার কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত । মৎস্যজীবী, পশুপালক, দেশের কৃষকদের স্বার্থরক্ষায় ভারত সদা প্রস্তুত।

রাশিয়ার থেকে অল্প দামে তেল আমদানি করছে ভারত। এনিয়ে এর আগেই ভারতের উপর ২৫% শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর ফের ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, আরও বেশি শুল্ক আরোপ করবেন ভারতের উপর। যেমন কথা তেমন কাজ। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের উপর আরও ২৫%  শুল্ক চাপানো হল।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কিনছে। তাই শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা।

এক্সিকিউটিভ অর্ডারে সই করে ট্রাম্প জানিয়েছেন, ভারতের নয়া শুল্কহারে এই ঘোষণা ২১ দিন পর থেকে কার্যকর হবে। অর্ডারে স্পষ্ট লেখা হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাশিয়ার থেকে তেল আমদানি করছে ভারত। তাই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube