নিউজটাইম ওয়েবডেস্ক : ফের বাংলায় কথা বলায় পুলিসি হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। হরিয়ানার গুরগাঁওয়ে কাজে গিয়ে পুলিশের হেনস্থার শিকার গোপালনগর থানা এলাকার বাসিন্দা বাবা ও ছেলে। অভিযোগ, পুলিশের মারে কালশিটে দাগ রয়েছে শরীরে। হরিয়ানা থেকে আতঙ্ক চোখে মুখে নিয়ে হরিয়ানায় পালিয়ে এসেছে পুরো পরিবার।
অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা হয় বনগাঁ গোপালনগর থানা এলাকার দিঘারী গ্রাম পঞ্চায়েতের কনকপুরের বাসিন্দা সাধন দাস ও সৌভিক দাসকে। গোপালনগরের কনকপুরের বাসিন্দা তারা। জুলাই মাসের ২৭ তারিখ কাজে যাচ্ছিলেন সাধন দাস। সেই সময় হরিয়ানা পুলিস তাদের পথ আটকায়। তখনই তাদের ওপর নির্মম অত্যাচার চালায় হরিয়ানা পুলিশ। প্রজাতয়ি শ্রমিকদের দ্রুত এলাকা ছাড়তে বলে পুলিশ। কোনপ্রকার ছেলে বৌমাকে পালিয়ে আসেন তারা। নিগৃহীত সৌভিক দাস বলেন, হরিয়ানা পুলিশ তিনদিন ধরতে গিয়েছিল তাকে। স্ত্রীকে ঘরে তালা বন্দী রেখে তিনদিন ধরে পালিয়ে বেরিয়েছে সে। মোবাইল কেড়ে ভেঙে দিয়েছে পুলিস। দু’দিন পর সেখানে সবকিছু ফেলে রেখে পালিয়ে আসেন তারা। তিনি আরও জানিয়েছেন, হরিয়ানাতে আর কাজে যেতে চান না। বৃহস্পতিবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের কাছে এসে বিষয়টি জানান নিগৃহীত বাবা ও ছেলে। অভিযোগ শুনে বিশ্বজিৎ দাস বলেন, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করছে সেখানকার পুলিস প্রশাসন। যে বাঙালি দেশের স্বাধীনতার জন্য রক্ত দিল তাদেরকেই হেনস্তার শিকার হতে হচ্ছে।আগামী দিনে প্রতিবাদ হবে । এদিকে হরিয়ানায় বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে। আতঙ্কে হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জে ফিরে এল ১০৩ জন পরিযায়ী শ্রমিক।আতঙ্ক নিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। অভিযোগ, ৭ আগস্টের মধ্যে সেখানকার স্থানীয়রা তাদের এলাকা ছাড়ার হুমকি দেন। যার ফলে নিজের এলাকায় ফিরে এলেন পরিযায়ী শ্রমিকরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

