নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি যাওয়ার আগে কেন্দ্রকে নিশানা লোকসভার দলনেতা অভিষেক বন্দোপাধ্যায়ের। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
তিনি বলেন, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের এই ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। আর তাদের কাজে লাগাচ্ছে বিজেপি। এক্তিয়ার বহির্ভূত কাজ কমিশনের,নির্লজ্জ ভূমিকা নির্বাচন কমিশনের, কড়া ভাষায় তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের নিশানায় কেন্দ্র। কেন্দ্রের বিরুদ্ধে বিচারব্যবস্থা ব্যবহারের অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, বিচারব্যবস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি। বাংলার পানীয় জলের প্রকল্পের টাকাও বন্ধ করে রেখেছে কেন্দ্র। রাজ্যকে বঞ্চনার অভিযোগের সুর শোনা গেল অভিষেকের গলায়। ইতিমধ্যে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলেছেন প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমের সামনে একটি ভিডিও দেখিয়ে প্রশ্ন তুলেছেন, টেক্সাসে ট্রাম্পের হয়ে প্রচার করতে গিয়েছিল কে? ট্রাম্প যার হয়ে প্রচারে এসেছিলেন তার জবাব চাই। জানতে চেয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

