পারিবারিক বিবাদের জের! আইএসএফ-এর হাতে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি

নিউজটাইম ওয়েবডেস্ক : পারিবারিক বিবাদের জেরে ভাইপোর হাতে আক্রান্ত হলেন কাকা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের বুথ সভাপতি। ঘটনা ক্যানিংয়ের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ক্যানিং ১ ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথের তৃণমূল সভাপতি জামাত মোল্লা। জানা গেছে, মদ্যপান করে তৃণমূল সভাপতি জামাত মোল্লাকে ( কাকা ) গালিগালাজ করছিলেন আইএসএফ-এর নেতা জুলফিকার মোল্লা ( ভাইপো ) ও তার পরিবারের সদস্যরা। ঘটনার প্রতিবার করেন জামাত মোল্লা।

অভিযোগ, ঘটনার দিন জামাত মোল্লা বাড়িতে একাই ছিলেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে জুলফিকর ও তার অনুগামীরা জামাতের বাড়িতে চড়াও হয়ে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করে তাকে। মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূলের বুথ সভাপতি জামাত মোল্লা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল সভাপতি। স্থানীয়রা জামাতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ।

পরিবার সূত্রে খবর, ভাইপো আইএসএফ দল করে জন্য বেশ কিছু দিন ধরেই কাকা ও ভাইপোর মধ্যে যথেষ্ট বিবাদ চলছিল। তাই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে জুলফিকার, অনুমান পুলিশের। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জুলফিকার ও তার অনুগামীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube