শুভেন্দুর কনভয়ে হামলা, গ্রেফতার ৭, বিস্ফোরক অর্জুন

নিউজটাইম ওয়েবডেস্ক : কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয়েছিল। শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ওমনকি লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা চালানো হয়। হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত সাত জনই তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় যখন উত্তাল রাজ্য রাজনীতি, এরই মাঝে ফের কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মী। বিজেপির বুথ সভাপতি ও মন্ডল সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের টোল প্লাজা সংলগ্ন এলাকায়।

অভিযোগ, নাটাবাড়ি বিধানসভার টোল গেট প্লাজা সংলগ্ন এলাকায় একটি দোকানে চা খেতে যান বিজেপি মন্ডল সদস্য খগেন দাস ও বিজেপির বুথ সভাপতি সুবীর দত্ত সে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়। হামলা চালায় তাদের ওপর। ঘটনায় গুরুতর আহত হন দুজনেই। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিজেপির বুথ সভাপতি সুবীর দত্তকে ছেড়ে দিলেও বিজেপির মন্ডল সদস্য খগেন দাস তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সভায় সরব হলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিষয়টি আলোচনা করা হোক রাজ্যসভায় এমনই প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দেন তিনি। বিরোধী দলনেতা কে খুনের চেষ্টা করা হয়েছে, রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিরোধী দলনেতার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর। তিনি বলেছেন,দল আমাকে দায়িত্ব দিক,উদয়ন গুহ কে ঘরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার! আসাম বর্ডারে শুভেন্দু অধিকারী কে খুনের চেস্টা করা হয়েছে! কিভাবে উদয়ন কে ঘরে ঢুকিয়ে দেব তা আমি জানি! বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় ক্রমশই রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ তৈরী হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube