মেয়ের ন্যায় বিচারের দাবিতে দিল্লিতে অভয়ার মা-বাবা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় বছর পার। এখনও মেলেনি বিচার! মেয়ের ন্যায় বিচারের দাবিতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন আরজি করে তরুণী চিকিৎসকের পরিবার। বুধবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভয়ার মা-বাবা। বৃহস্পতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দেখা করতে পারেন সিবিআই-এর আধিকারিকের সঙ্গে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তার প্রশাসন মেয়ের সঠিক বিচার পাইয়ে দিতে ব্যর্থ। এমনই অভিযোগ করেছেন অভয়ার মা-বাবা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন অভয়ার পরিবার।

আগামী ৯ অগাস্ট অভয়া কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি করকাণ্ডের নিহত তরুণীর বাবা-মা। শনিবারের কর্মসূচিতে অভয়ার পরিবার বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছেন। বিজেপি, এসইউসিআই ও সিপিএমকে অভিযানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তারা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আবেদন জানান নি অভয়ার পরিবার।

এদিকে ৯ অগাস্ট নবান্ন অভিযানে নিয়ে মামলা দায়ের করা হল হাইকোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন হাওড়ার এক বাসিন্দা। মামলাকারীর অভিযোগ নবান্ন অভিযানের দিন রাস্তায় যানজট তৈরী হবে। যার ফলে সমস্যায় পড়বে জনজীবন। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরজি করকাণ্ডে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিরোধী দলনেতা সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলেন, অভয়ার মা-বাবাকে ভয় পেয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন মাননীয়া । নবান্ন অভিযানে অনুমতি দেয় কী না আদালত? সেটাই এখন দেখার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube