অলিম্পিক্স মেডেল পুরস্কার ট্রাম্পকে, বিতর্কে অলিম্পিক্স কমিটি

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২৮ সালের অলিম্পিক্স গেমসের আসর বসছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। অলিম্পিক্সের জন্য একটি টাস্ক ফোর্স তৈরির নির্দেশ দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসেরম্যান ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অল্পিম্পিক্সের তিনটি পদক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

অতীতে যতগুলো দেশ অলিম্পিক্সের আয়োজন করেছিল, কোনও দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীকে পদক উপহার দেওয়া হয়নি। সেক্ষেত্রে এই ঘটনা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি করা হয়েছে কোনও কোনও মহল থেকে। একাংশের মতে, অলিম্পিক্স গেম সফলভাবে আয়োজন করলে, সেক্ষেত্রে পুরস্কার দেওয়া যেতে পারে। কিন্তু টাস্ক ফোর্স তৈরির জন্য পদক উপহারটা ভালোভাবে মেতে নিতে পারছেন না তারা।

অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২২ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সাররা। অনূর্ধ্ব ১৯ ৫১ কেজি বিভাগে সেমিফাইনালে ছাড়পত্র আদায় করে নিয়েছে ভারতীয় মহিলা বক্সার যক্ষিকা। ৫৪ কেজিতে নিশা, ৫৭ কেজিতে মুস্কান, ৬০ কেজিতে ভিনি এবং ৬৫ কাজী বিভাগে নিশা শেষ চারে পৌঁছেছেন। অনূর্ধ্ব ২২ বিভাগে ১২ জন ভারতীয় প্রতিযোগী ইতিমধ্যে পদক নিশ্চিত করেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube