মেসি ছাড়া বাজিমাৎ মায়ামির, প্রস্তুতি ম্যাচে হার আর্সেনালের

নিউজটাইম ওয়েবডেস্ক : ষ্টার ফুটবলার লিওলেন মেসিকে মাঠের মাইরে রেখে খেলতে নেমে বাজিমাৎ ইন্টার মায়ামির। পিছিয়ে পরেও জিতল তারা। মেক্সিকোর ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে লিগস কাপে শেষ আটে খেলা নিশ্চিত করল। চোটের জন্য এই ম্যাচে খেলেন নি মেসি। তাঁকে দর্শকাসনে বলে খেলা দেখতে দেখা যায়। যদিও ম্যাচের ৩৪ মিনিটে পুমাসের ফুটবলার জর্জের গোলে পিছিয়ে পড়ে মায়ামি।

কিন্তু প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে দে পলের গোলে সমতা ফেরায় মেসির দল। প্রথম অর্ধে ম্যাচের ফল ছিল ১-১। দ্বিতীয় অর্ধের শুরুতেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় মায়ামি। অবশেষে ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় সুয়ারেজ। ৬৯ মিনিটে মায়ামির হয়ে আইয়েন্দে তৃতীয় গোলটি করেন। এরপর কোনও দল আর গোল করতে না পারায়, ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আমেরিকার ক্লাবটি।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপর শুরু হবে বিশ্বের প্রথম শ্রেণীর ফুটবল লিগগুলি। বর্তমানে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত লিগে অংশগ্রহণকারী দলগুলি। এমনই একটি প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ ক্লাব ভিল্লারিয়াল ৩-২ গোলে হারাল ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনালকে। ম্যাচের ১৬ মিনিটের মাথায় নিকোলাস পেপের গোলে এগিয়ে যায় ভিল্লা। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ায় ইয়ং। এরপর তেড়েফুঁড়ে খেলতে থাকে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটি। ৩৬ মিনিটে ব্যবধান কমান ক্রিস্টিয়ান। কিন্তু, ৬৮ মিনিটে দানজুমার গোলে ফের ব্যবধান বাড়ায় স্প্যানিশ ক্লাবটি। ৭৬ মিনিটে মার্টিন পেলান্টি থেকে গোল করে আর্সেনালের হয়ে ব্যবধান কমালেও, শেষরক্ষা হয়নি। হেরে মাঠ ছাড়ে তারা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube