নিউজটাইম ওয়েবডেস্ক : নেকাক্সার বিরুদ্ধে ট্রাইব্রেকারে লিগস কাপে পরের রাউন্ডে ছাড়পত্র আদায় করে নিল লিওলেন মেসির ক্লাব ইন্টার মায়ামি। ম্যাচের ১১ মিনিটে চোট পেয়ে মেসি মাঠ ছাড়লেও, তার চোট গুরুতর নয় বলে জানা গেছে। নির্ধারিত সময়ে খেলার ফল ২-২ থাকার পর,ট্রাইব্রেকারে আশ্রয় নিতে হয় রেফারিকে। তাতে ৫-৪ ব্যবধানে জয় পায় মেসির ক্লাব।
এর আগে চোট পেয়ে মেসি মাঠ ছাড়ার পর ১২ মিনিটে তেলেসকো গোল করে এগিয়ে দেয় মায়ামকে। কিন্তু ১৭ মিনিটে তাল কাটে তাদের। মাক্সিমিলিয়ানো ফ্যালকন লালকার্ড মাঠ ছাড়লে, ১০ জন্যে হয়ে পরে মেসির ক্লাব। আর এর ফায়দা তোলে নেকাক্সা। ৩৩ মিনিটে থমাস বাদলোনির গোলে সমতা ফেরায় তারা। কিন্তু ৬০ মিনিটে ক্রিস্টিয়ান ক্যালদেরন লালকার্ড দেখায়, ১০ জন্যে হয়ে পরে নেকাক্সাও। ৮১ মিনিটে রিকার্ডো মনরিয়েলের গোলে ব্যবধান বাড়ায় তারা। কিন্তু দ্বিতীয় পর্বের সংযুক্তি সময়ে জর্ডি অ্যালবার গোলে সমতা ফেরায় মায়ামি। অবশেষে ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেয়ে মাঠ ছারে মায়ামির ফুটবলাররা। মাঝে মাত্র হাতে গোনা হোয়েকটি দিন। তারপর শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। বর্তমানে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত প্রিমিয়ার লিগের ক্লাবগুলি। এমনই এক ম্যাচে জোড়া গোলে জয় পেল ওয়েস্ট হ্যাম। তারা ২-০ গোলে হারাল বর্নমাউথকে। ম্যাচের ২৪ মিনিটের মাথায় নিকলাসের গোলে এগিয়ে যায় হ্যাম। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান বাওয়েন। প্রসঙ্গত, আগামী ১৬ অগাস্ট সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ইপিএলের অভিযান শুরু করবে পিয়েস্ট হ্যাম।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

