নতুন মুখ্য সচেতক পদে নিযুক্ত হলেন কাকলি ঘোষ দস্তিদার

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। মঙ্গলবার কল্যাণের পদত্যাগ গ্রহণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার নতুন চিফ হুইপ করা হল সংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। এরই পাশাপাশি সংসদে তৃণমূলের ডেপুটি লিডার হলেন শতাব্দী রায়।

মঙ্গলবার তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় সরাসরি পোস্ট করে বলা হয়, কল্যাণ বন্দোপাধ্যায় গতকাল লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের প্রধান হুইপের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তৃণমূল নেত্রীর কাছে। নেত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এই ভূমিকায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

দলের বর্ষিয়ান সাংসদ সদস্যদের সাথে পরামর্শ করে, তৃণমূল নেত্রী তাৎক্ষণিকভাবে লোকসভায় তৃণমূল কংগ্রেসের-এর নতুন প্রধান হুইপ হিসেবে ডঃ কাকোলি ঘোষ দস্তিদার এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের-এর নতুন ডেপুটি লিডার হিসেবে শতাব্দী রায়কে মনোনীত করেছেন। এই পোস্ট করা হয় তৃণমূলের তরফে। কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়কে শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube