শান্ত পাল কাণ্ডে গ্রেফতার আরও ১, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্ত পাল কাণ্ডে গ্রেফতার করা হল আরও একজনকে। বুধবার মেমারি থেকে গ্রেফতার করা হল শেখ মমতাজউদ্দিন নাম এক যুবককে।  অভিযোগ, অভিযুক্ত যুবক শান্ত পালকে জাল পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড তৈরি করে দিত।  ধৃতের কাছ থেকে উদ্ধার উদ্ধার জাল স্ট্যাম্প ও নথি। এর আগে শান্ত পাল কাণ্ডে নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল সৌমিক দত্ত নাম এক যুবককে।

ধৃতকে জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চালাত ধৃত ওই যুবক। বিভিন্ন জাল নথি তৈরির কারবারও চলত। ভুয়ো ভোটার কার্ড বানানোর বরাদ্দ কৃত অর্থ ছিল সাড়ে ৮ হাজার টাকা। ভুয়ো আধার কার্ড ও রেশন কার্ড তৈরির জন্য বরাদ্দ কৃত অর্থ ছিল ১০ হাজার টাকা। এমনকি আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের সঙ্গে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতেন বহু বাংলাদেশিরা। এভাবেই জাল নথিকে হাতিয়ার করে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়ে যেত এবং বাড়িতে বসেই তা হাতে পেয়ে যেতেন অবৈধ অনুপ্রবেশকারীরা। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত আছে কী না খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড থাকার অভিযোগে বিক্রমগড় থেকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পালকে। তারপর থেকেই পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube