নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার দিল্লিতে বাংলা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বৈঠকে উপসত্যিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজকের এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শাহ’র আজকের বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।
হতে পারে চাকরি হারা শিক্ষকদের বিষয় নিয়েও। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে যে ভাতা আটকে রেখেছে সেই বিষয়েও আলোচনা হবে। এছাড়াও আরজি কর ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। গত শুক্রবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে যান আরজি করে ধর্ষণ-খুন কাণ্ডের নিহত চিকিৎসকের বাবা-মা। আগামী ৯ অগাস্ট মেয়ের বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভিয়ার পরিবার। সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি ধর্ষণ-খুনের ঘটনার কিছু কাগজপত্র বিজেপির রাজ্য সভাপতিকে জমা দিয়েছেন ও দেখিয়েছেন তারা। আজ সেই বিষয় নিয়েই আলোচনা হবে। রবিবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, তিনি নিজে উপস্থিত না থাকতে পারলেও শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন সেদিন। আগামী বছর বিধানসভা নির্বাচন বাংলায়। ২৬’এর নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই আজ এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কী রণকৌশল বেঁধে দেন দলের নেতাদের। সেদিকেই নজর সকলের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

