নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার কোচবিহারের খগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় গ্রেফতার রণজিৎ দে নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুভেন্দুর কনভয় লক্ষ করে জলপাইগুড়ি টিএমসিপির সদস্যরা বিক্ষোভ শ্লোগান দেখান, রাস্তায় গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরন করেন। ভীন রাজ্যে বাঙালী পর্যটকদের হেনস্থারপ্রতিবাদে এই বিক্ষোভ দেখান তারা। উত্তেজনা ছড়ায় এলাকায়। এমনকি শুভেন্দু অধিকারীর কনভয়ে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হামলার ঘটনা প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক তিনি বলেছেন, এই হামলা উদয়ন গুহর নেতৃত্বে চালানো হয়েছে। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির কনভয় থেকেই হামলা, পাল্টা বলেছে তৃণমূল। ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছেন, যে তৃণমূল কর্মীরা রাজ্যের বিরোধী দলনেতার ওপর হামলা চালালো, তৃণমূলের এই ঘৃণ্য অপরাধে তাদের এই আচরণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গজুড়ে পথ অবরোধ এবং সন্ধ্যা বেলায় পথ সভার ডাক দিয়েছেন তিনি। হামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, ক্ষমতায় এলে বুলডোজার চলবে। অনুপ্রবেশকারীদের বর্ডারের ওপারে ফেলবো। রোহিঙ্গা, বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে বাদ করেই ছাড়বো।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

