রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দিল রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব

নিউজটাইম ওয়েবডেস্ক : এবছর রাজ্য সরকারের দেওয়া দূর্গাপুজোর অনুদান গতবারের চেয়ে ২৫ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লক্ষ ১০ হাজার। রাজ্যের প্রতিটি ক্লাব দুর্গাপুজোর জন্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে পাবে। এবারে সেই টাকা ফিরিয়ে দিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব।

সমাজ মাধ্যমে ফেসবুক পোস্ট করে জানালেন বিদ্রোহী ক্লাবের সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি দাবি করলেন, রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের টাকা রাজ্যের বকেয়া ডিএ প্রদান ও নারী সুরক্ষার স্বার্থে ব্যবহৃত করা হোক। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত।

তিনি আরও বলেন, যেভাবে সাধারণ মানুষের অর্থে এই অনুদান দেওয়া হচ্ছে তাতে বড় বড় ক্লাব চাঁদা নেওয়া বন্ধ করেননি। আদতে কোনো লাভ হচ্ছেনা। বরং এই অনুদান না দিয়ে রাজ্যের উন্নয়ন কিংবা রায়গঞ্জের উন্নয়নের কাজে ব্যবহৃত করা হোক। এমনটাই জানিয়েছেন রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের সভাপতি মোহিত সেনগুপ্ত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube