দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও বৃষ্টিপাতের সতর্কতা  

নিউজটাইম ওয়েবডেস্ক : গতকয়েকদিনে টানা বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তর থেকে দক্ষিণ। জল যন্ত্রণার শিকার বহু মানুষ। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার ৪-৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেই ভারী বৃষ্টিপাতের সম্ভা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। তবে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলাতে। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে।

এদিকে উত্তরবঙ্গের উত্তরের ৫ জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ আরও এক জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা আছে। অতি ভারী বৃষ্টিতে  উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের নদী গুলির জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube