টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, উত্তরের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউজটাইম ওয়েবডেস্ক : লাগাতার বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। শুক্রবার দক্ষিণবঙ্গ সহ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এদিকে উত্তরবঙ্গে আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা আছে। উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে।

ভারী বর্ষণের কারণে জলস্তর বাড়বে নদীগুলির। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮২ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ০.৪ মিলিমিটার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube