জলযন্ত্রণা শহর জুড়ে, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরী নিম্নচাপ। ফলে রাজ্যজুড়ে ভারী বৃষ্টি। গত ৩ দিন ধরে একনাগাড়ে বৃষ্টি শহর ও জেলা জুড়ে। দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলিতে। মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া সূত্রে খবর, শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে ।

রাতভর বৃষ্টির কারণে জলমগ্ন আরজি কর হাসপাতাল। ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিজনরা। হাসপাতালের ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে রোগী নিয়ে সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুপুর ১.৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। এর পাশাপাশি জলযন্ত্রনার ছবি দেখা গিয়েছে গড়ফা এলাকায়। জল থৈ থৈ পরিস্থিতি আমহার্স্ট স্ট্রিটে।  ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায়ও জমেছে জল।বর্ষণের জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে সমস্যা দেখা গিয়েছে। ভারী বৃষ্টি এবং সিগন্যালিংয়ের সমস্যার জন্য ব্যাহত ট্রেন পরিষেবা। সব মিলিয়ে জলযন্ত্রনায় সমস্যায় পড়েছে এলাকাবাসীরা।  

 বিধাননগরের ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ড।সুকান্তনগর এলাকার মানুষজন জলের মধ্যে দিয়ে বাড়ি থেকে রাস্তার উপরে আসছেন। এদিকে বিধাননগর পৌরসভার তরফ থেকে লাগানো হয়েছে শ্যালো পাম্প। যার মধ্যে ৬ টি পাম্প কাজ করছে না এবং ছটি পাম্পের সাহায্য গলির রাস্তা থেকে জল বের করার কাজ চলছে এই পাম্পের সাহায্যে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube