আজ সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার দলীয় সাংসদদের সঙ্গে নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। সংসদে বাদল অধিবেশন চলায় দিল্লিতে রয়েছেন দলের সাংসদরা। তাই আজ ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিকেল ৪.৩০ টায় হবে এই বৈঠক। কলকাতা থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।

আজ কের এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে তৃণমূল সাংসদদের ভূমিকা কী? ভিনরাজ্যে ‘বাঙালি হেনস্থা’ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে? SIR নিয়ে কীভাবে এগোবেন তৃণমূল সাংসদরা? এছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে।

এর আগে একাধিকবার দিল্লিতে সংসদের ভেতরে ও বাইরে এসআইআর নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদদের। অভিষেক বন্দোপাধ্যায় তিনি নিজেও এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন। এছাড়াও প্রতিনিয়ত ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। এনিয়ে শহরের রাজপথে হেটে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এসব বিষয়ে তৃণমল কংগ্রেসের রূপরেখা কী হবে, তা আজ ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube