কলকাতা বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি যুবক  

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা বিমানবন্দরে গ্রেফতার এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম মোহাম্মদ আশরাফুল। বয়স ২৫ বছর। জানা গেছে, শুক্রবার দুপুরে ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। কলকাতা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল তার।

সূত্রের খবর, লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করে লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করে সে। সেই সময় তাকে আটক করে সিএসএফ। জিজ্ঞাসাবাদের পর এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই বাংলাদেশি যুবককে। 

আরও জানা যাচ্ছে, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি ধৃত যুবকের। কাজের সূত্রেই সিঙ্গাপুরে থাকেন তিনি । তাকে জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত যুবক।সিএসএফ সূত্রে জানা যাচ্ছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোয় তার ক্ষমতা বাড়বে। তাই বিমানবন্দরের লাউঞ্জের কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে সে। শনিবার ধৃত যুবককে আদালতে তোলা হবে।

একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার রাজ্যে। কখনও দেখা যাচ্ছে, বাংলাদেশের বাসিন্দা অথচ ভারতের আধার কার্ড ও ভোটার কার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এরাজ্যে। আবার কখনও বাংলাদেশে ফিরে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশিদের। এবার কলকাতা বিমানবন্দরে গ্রেফতার এক বাংলাদেশি।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube