প্রস্তুতি ম্যাচে বড় জয় ম্যান ইউ-র এবং বার্সেলোনার হার আর্সেনালের

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাক মরসুমের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল বার্সেলোন। লা লিগা চ্যাম্পিয়ন ক্লাবটি গোলের মালা পোড়াল দক্ষিণ কোরিয়ার ক্লাব সিওল এফসি-কে।ম্যাচের ফল ৭-৩। জোড়া গোল করলেন লামিনে ইয়ামাল ও ফোরাম টোরেস। বার্সার হয়ে বাকি তিনটি গোল করেন রবার্ট লেওয়ানডস্কি, অ্যান্ড্রিয়াস ক্রিস্টেনসেন এবং গাভি। প্রথম অর্ধেই পাঁচটি গোল হয়। এর মধ্যে স্প্যানিশ ক্লাবটি তিনটি গোল করে। ম্যাচের প্রথম মিনিট থেকে খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয় বার্সা। বল দখল ছিল ৭৩ শতাংশ। গোল লক্ষ্য করে শট নেয় ১৯টি। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার ক্লাবটি গোল লক্ষ্য করে নিয়েছিল ৯টি শট। এশিয়া সফরে সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব ডেগু এফসির মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিক ব্রিগেড।

মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপর শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। তার আগে প্রাক মরসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত ক্লাবগুলি। প্রস্তুতি ম্যাচে টটেনহ্যাম হারাল আর্সেনালকে। খেলার একমাত্র গোলটি হয় প্রথম অর্ধের ৪৫ মিনিটের মাথায়। গোলটি করেন পেপে মাটার সার। দ্বিতীয় অর্ধে সমতা ফেরাতে আর্সেনাল চেষ্টা করলেও, ব্যর্থ হয়। টটেনহ্যাম জিতলেও, ম্যাচের রাশ কিন্তু ছিল আর্সেনালের। গোল লক্ষ্য করে ১৬টি শট নিয়েছিল তারা। বিপরীত দিকে টটেনহ্যাম নিয়েছিল মাত্র ৬টি শট।

প্রাক মরশুমের প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৪-১ গোলে হারাল বোর্নমাউথকে। গত মরশুমের বোর্নমাউথের বিরুদ্ধে জয় পায়নি আমুড়ি ব্রিগেড। প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল। প্রথম অর্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ম্যান ইউ। দ্বিতীয় অর্ধে আরও দুটি গোল করে তারা। আত্মঘাতী গোলে বোর্নমাউথ ব্যবধানে কমালেও, অসহায় আত্মসমর্পণ করে। প্রস্তুতি পর্বের ম্যাচে আরও একটি ম্যাচ খেলবে ম্যান ইউ। রবিবার তারা মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব এভারটনের বিরুদ্ধে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube